মেহেরপুরের মুজিবনগরে বিজ্ঞান উৎসব অনুষ্ঠিত

এফএনএস (ফারুক আহমেদ; মেহেরপুর) : | প্রকাশ: ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ০২:৫৪ পিএম
মেহেরপুরের মুজিবনগরে বিজ্ঞান উৎসব অনুষ্ঠিত

মেহেরপুরের মুজিবনগরে গুড নেভাসের আয়োজনে বিজ্ঞান উৎসব অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সেন্ট জেভিয়ার জুনিয়র হাই স্কুলে এ বিজ্ঞান উৎসব অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিপুল রেমা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার রুপায়ন দেব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুড নেভার মেহেরপুর সিডিপির সিডিসির চেয়ারপারসন ও গোপালনগর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহিরুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মামুনউদ্দিন আল আজাদ, উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার হাসনাইন করিম এবং মুজিবনগর প্রেসক্লাবের সভাপতি মুন্সি ওমর ফারুক প্রিন্স।

এছাড়াও উপস্থিত ছিলেন সেন্ট জেভিয়ার জুনিয়র হাই স্কুলের প্রধান শিক্ষিকা সিস্টার মালতি মালো, শিবপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালামসহ বিজ্ঞান উৎসবে অংশগ্রহণকারী ৯ টি বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা। বিজ্ঞান উৎসবে মোট ৯টি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে আনন্দবাস মিয়া মনসুর একাডেমী, দ্বিতীয় স্থান অধিকার করে গোপালনগর মাধ্যমিক বালিকা বিদ্যালয় এবং তৃতীয় স্থান অধিকার করে আদর্শ মাধ্যমিক বিদ্যালয় শিবপুর।

আপনার জেলার সংবাদ পড়তে