১৫০ পিস ইয়াবাসহ পিরোজপুর জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মারজান সোহেলকে আটক করেছেন জেলা গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা। পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়াপট্টি কালীবাড়ি রোড এলাকা থেকে তাকে আটক করা হয়েছে।
বুধবার দিবাগত রাতে জেলা গোয়েন্দা শাখা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহাবুবুর রহমানের দিকনির্দেশনায় ডিবির একটি বিশেষ দল এ অভিযান পরিচালনা করেন। অভিযানকালে জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মারজান সোহেলকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও সংশ্লিষ্ট সূত্রটি নিশ্চিত করেছেন।