গতকাল বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টায় উপজেলা পরিষদ হলরুমে কাহারোল উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা আইন শৃঙ্খলা রক্ষা এবং সন্ত্রাশ ও নাশকতা প্রতিরোধ কমিটির মাসিক সভা কাহারোল উপজেলা নির্বাহী অফিসার মোকলেদা খাতুন মীমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উক্ত মাসিক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, দিনাজপুর-১ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মোঃ মনজুরুল ইসলাম এমপি। বক্তব্য রাখেন, কাহারোল উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ইশতিয়াক আহমেদ, বিএনপির সভাপতি মোঃ গোলাম মোস্তফা বাদশা ও সাধারণ প্রভাষক মোঃ শামীম আলী, সাবেক বিএনপির সভাপতি এ্যাডঃ মোঃ আব্দুল মান্নান, কাহারোল থানার অফিসার ইনচার্জ মোঃ সেলিমুর রহমান সেলিম ও কাহারোল সরকারি কলেজ ভারপ্রাপ্ত অধ্যক্ষ বিকাশ চন্দ্র রায়। আরো উপস্থিত ছিলেন, ইউপি চেয়ারম্যানগণ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ ও সরকারি দপ্তরের কর্মকর্তাগণ।