মাধবপুরে ৫০ কেজি গাঁজাসহ আটক ৩

এফএনএস (মোঃ আলাউদ্দিন রনি; মাধবপুর, হবিগঞ্জ) : | প্রকাশ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:২৫ পিএম
মাধবপুরে ৫০ কেজি গাঁজাসহ আটক ৩

হবিগঞ্জের মাধবপুরে অভিযান চালিয়ে ৫০ কেজি গাঁজাসহ ৩জনকে আটক করেছে এসআরবি। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কের সুরমা চা-বাগানের চায়ের কুঁড়ি চত্বরের সামনে থেকে তাদের আটক করা হয়।

এসআরবি সূত্রে জানাযায়-এসআরবি-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে ওই এলাকায় কয়েকজন মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য কেনাবেচার উদ্দেশ্যে অবস্থান করছে। পরে রাত আনুমানিক ১০টা ২৫ মিনিটে এসআরবি’র দল ঘটনাস্থলে পৌঁছলে তিন ব্যক্তি পালানোর চেষ্টা করেন। এ সময় হবিগঞ্জের বাহুবল থানার রশিদপুর এলাকার বাসিন্দা পাকলু কলের ছেলে রাজু কল (৩২) একই এলাকার লক্ষন কর্মকারের ছেলে লিটন কর্মকার (৩৫) ও মন্টু তাতীর ছেলে হৃদয় তাঁতী (২৫)কে আটক করে। এসময় তাদের কাছে রক্ষিত ৫০ কেজি ভারতীয় গাজা জব্দ করা হয়। পরে তাদেরকে মাধবপুর থানায় হস্তান্তর করা হয়। থানার অফিসার ইনচার্জ মোঃ সোহেল রানা জানান এব্যাপারে থানায় মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার সকালে আসামীদের কোটে প্রেরন করা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে