শেরপুরের সার্ভিস প্রোভাইডার তালিকাভুক্তির প্রক্রিয়া অবহিতকরণ সভা

এফএনএস (শাকিল আহমেদ শাহরিয়ার; শেরপুর) : | প্রকাশ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ০৩:১৩ পিএম
শেরপুরের সার্ভিস প্রোভাইডার তালিকাভুক্তির প্রক্রিয়া অবহিতকরণ সভা

শেরপুরে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ও পল্লী বিদ্যুৎ সমিতির যৌথ আয়োজন সার্ভিস প্রোভাইডার তালিকাভুক্তির প্রক্রিয়া  অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর )  বিকেলে শেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির হলরুম শেরপুর চেম্বার অব কমার্স, ইপিসি কন্ট্রাক্টর, এসএমই ফাউন্ডেশন, শেরপুর প্রেসক্লাব ও সংশ্লিষ্ট অংশজনের সমন্বয়ে এ অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। সহকারী প্রকৌশলী সুশান্ত পাল এর সঞ্চালনায় অভিহিত করন সভায় বক্তব্য রাখেন পল্লী বিদ্যুৎ সমিতির জিএম মাইনুদ্দিন আহমেদ, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড এর নির্বাহী প্রকৌশলী সাহাবুদ্দিন আহমেদ, শেরপুর প্রেসক্লাবের কার্যকরী সভাপতি রফিক মজিদ ও সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল ।

সভায় সরকারের পরিকল্পনা অনুযায়ী বিভিন্ন সরকারি দপ্তর ও বাসাবাড়ির ছাদে সোলার প্যানেলের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদনের বিষয়ে নানা আলোচনা অনুষ্ঠিত হয়। ইতোমধ্যে আগ্রহী প্রায় ৪০ জন উদ্যোক্তা সোলার প্যানেলের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদনের জন্য আবেদন করেছে । আগামী ২৭ সেপ্টেম্বরের মধ্যে আরো অনেকেই আবেদন করবে বলে আশা প্রকাশ করা হচ্ছে।  এ অভিহিতকরন সভায় বিভিন্নস্তরের ব্যবসায়ী ও উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে