বরিশালের গৌরনদী প্রেসক্লাবের সভাপতি জহুরুল ইসলাম জহিরের সম্পাদনায় প্রকাশিত সরকারি ডিক্লারেশনপ্রাপ্ত সাপ্তাহিক পত্রিকা গৌরনদী পরিক্রমার প্রকাশনা উৎসব শুক্রবার সকালে অনুষ্ঠিত হয়েছে। গৌরনদী উপজেলা পরিষদের অডিটোরিয়ামে প্রকাশনা উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রী পদমর্যাদায় থাকা প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উদদেষ্টা এম জহির উদ্দিন স্বপন এমপি। সাপ্তাহিক গৌরনদী পরিক্রমার প্রকাশক ও সম্পাদক জহুরুল ইসলাম জহিরের সভাপতিত্বে প্রকাশনা উৎসবে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. ইব্রাহীম, উপজেলা সহকারি কমিশনার ভূমি মো. মেহেদী হাসান, বরিশাল জেলা উত্তর বিএনপির সদস্য সচিব মিজানুর রহমান খান মুকুল, উপজেলা বিএনপির আহবায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, সাবেক আহবায়ক আবুল হোসেন মিয়া, সদস্য সচিব শরীফ জহির সাজ্জাদ হান্নান, সিনিয়র যুগ্ন আহবায়ক বদিউজ্জামান মিন্টু, পৌর বিএনপির আহবায়ক জাকির হোসেন শরীফ, সদস্য সচিব সফিকুর রহমান শরীফ স্বপন, পৌর জামায়াতের আমীর আলহাজ্ব মাওলানা মো. হাফিজুর রহমান, গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি খোন্দকার মনিরুজ্জামান মনিরসহ অন্যান্যরা। সভার শুরুতে প্রকাশনা উৎসবের প্রধান অতিথি এম জহির উদ্দিন স্বপন এমপি সাপ্তাহিক গৌরনদী পরিক্রমার মোড়ক উন্মোচন করেন। প্রকাশনা উৎসবে বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তা, রাজনৈতিক, সামাজিক, মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।