হরমুজ নিয়ে যুক্তরাষ্ট্রকে ৭ দিনের রোডম্যাপের প্রস্তাব আরাঘচির

এফএনএস (অনলাইন ডেস্ক): | প্রকাশ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ০৭:২৭ পিএম
হরমুজ নিয়ে যুক্তরাষ্ট্রকে ৭ দিনের রোডম্যাপের প্রস্তাব আরাঘচির

যুক্তরাষ্ট্রের সাথে চলমান সংঘাত অবসানের লক্ষ্যে ইরান ওয়াশিংটনকে সাত দিনের একটি রোডম্যাপের প্রস্তাব দিয়েছে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকদের কাছে এই প্রস্তাবের কথা জানান তিনি।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) আল জাজিরার খবরে বলা হয়, নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন চলাকালে বৃহস্পতিবার সাংবাদিক ও শিক্ষাবিদদের একটি দলের সাথে আলাপকালে আরাঘচি যুক্তরাষ্ট্রের কাছে দেয়া এই প্রস্তাবের বিস্তারিত তুলে ধরেন।

এই প্রস্তাবে জুন মাসে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে সম্মত হওয়া সমঝোতা স্মারকের শর্তাবলি বাস্তবায়নের কথা বলা হয়েছে; যার মধ্যে রয়েছে সব ধরনের বৈরী কার্যক্রম বন্ধ করা এবং হরমুজ প্রণালি পুনরায় খুলে দেয়া।

আরাঘচি জোর দিয়ে বলেন, ওয়াশিংটন এই পরিকল্পনায় সম্মত হওয়ার সাথে সাথেই তা বাস্তবায়নের প্রক্রিয়া শুরু করতে প্রস্তুত রয়েছে তেহরান।