বিপিএম-সেবা পদক পেলেন রংপুর রেঞ্জের ডিআইজি

এফএনএস (মমিনুল ইসলাম রিপন; রংপুর) : | প্রকাশ: ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ০৩:৩০ পিএম
বিপিএম-সেবা পদক পেলেন রংপুর রেঞ্জের ডিআইজি

পেশাগত দায়িত্ব পালনে অনন্য অবদান, সততা, নিষ্ঠা ও সেবামূলক কাজের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম)-সেবা পেয়েছেন রংপুর রেঞ্জের ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদ। শনিবার (২৬ সেপ্টেম্বর) রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সে আয়োজিত এক অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের কাছ থেকে তিনি গৌরবময় ‘বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম)-সেবা’ গ্রহণ করেন। পুলিশের পেশাগত দায়িত্ব পালনে বিশেষ অবদান এবং সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদকে এ পদকে ভূষিত করা হয়।

এদিকে, রংপুর রেঞ্জের ডিআইজির বিপিএম-সেবা পদক অর্জনে রংপুর রেঞ্জের আওতাধীন আট জেলার পুলিশ কর্মকর্তা ও সদস্যদের মধ্যে আনন্দ ও উৎসাহ দেখা দিয়েছে। রংপুর রেঞ্জ পুলিশের পক্ষ থেকে তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে। রংপুর রেঞ্জ পুলিশের সদস্যরা আশা প্রকাশ করেন, ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের পেশাদারিত্ব, দক্ষতা ও নেতৃত্বে রংপুর রেঞ্জে জনবান্ধব, দক্ষ ও প্রযুক্তিনির্ভর পুলিশিং কার্যক্রম আরও গতিশীল হবে।

আপনার জেলার সংবাদ পড়তে