বাজিতপুরে নাশকতা মামলার আসামি ৩৮ জন, গ্রেপ্তার ৪

এফএনএস (মহিউদ্দিন লিটন; হাওর অঞ্চল, কিশোরগঞ্জ) : | প্রকাশ: ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ০৩:৩৪ পিএম
বাজিতপুরে নাশকতা মামলার আসামি ৩৮ জন, গ্রেপ্তার ৪

কিশোরগঞ্জ বাজিতপুর নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ব্যানারে উপজেলার পশ্চিম পিরিজপুর গ্রামে মোঃ রফিকুল ইসলাম নামের এক ব্যবসায়ি ৩৮ জনের নাম উল্লেখ্য করে অজ্ঞাত নামা আরও ৫৫ জনের নাম উল্লেখ্য করে থানায় মামলা দায়ের করেন গত শুক্রবার। এ মামলায় পুলিশ ৪ জন কে আটক করেছে। আটকৃতরা হলেন কটিয়াদি থানার খায়েল পল্লি গ্রামের বিজয় রঞ্জন (১৯), মাইজহাটি গ্রামের জয়চন্দ্র দাস (২০), পশ্চিম ভাগলপুরে বিপ্লব হাসান (১৮), উজানচরে রুকসানা আক্তার (৪৯), স্থানীয় সূত্রে জানা গেছে ভৈরব কিশোরগঞ্জ মহা সড়কে গত ২৪ সেপ্টেম্বর দুপুরের দিকে পিরিজপুর ইউনিয়নের ইউসুফ মার্কেটের ফাকা রাস্তায় আসামিরা জড়ো হয়ে আসামিরা লাঠি সুঠা নিয়ে মিচিল করেছে বলে এলাকায় অভিযোগ রয়েছে। এ বিষয়ে মামলা দায়েরের পর পুলিশ গতকাল শনিবার সকালে আসামিদের কিশোরগঞ্জ কোর্টে চালান দিয়েছেন। 

আপনার জেলার সংবাদ পড়তে