জিয়ানগরে পোনা মাছ অবমুক্ত

এফএনএস (শহিদুল ইসলাম; জিয়ানগর, পিরোজপুর) : | প্রকাশ: ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩৮ এএম
জিয়ানগরে পোনা মাছ অবমুক্ত

পিরোজপুরের জিয়ানগরে উন্মুক্ত জলাশয়ে মাছের উৎপাদন বৃদ্ধি, দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণ ও জলজ জীববৈচিত্র্য রক্ষার লক্ষ্যে এক লাখ টাকা মূল্যের ২৯৪ কেজি কার্পজাতীয় পোনা মাছ অবমুক্ত করা হয়েছে। রোববার (২৭ সেপ্টেম্বর) উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে ২০২৬-২৭ অর্থবছরের রাজস্ব খাতের আওতায় উপজেলার পাড়েরহাট আবাসন, সাঈদখালী ও ইন্দুরকানী থানার পুকুরে এসব পোনা মাছ অবমুক্ত করা হয়। কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পোনা মাছ অবমুক্ত করেন জিয়ানগর উপজেলা নির্বাহী অফিসার (অ. দা.) ওলিউর রহমান রুবেল।

উপজেলা মৎস্য বিভাগ সূত্রে জানা যায়, সরকারি মৎস্য খামার থেকে সরবরাহ করা এসব পোনা উপজেলার বিভিন্ন উন্মুক্ত জলাশয়ে অবমুক্ত করা হয়েছে। এতে জলাশয়গুলোতে মাছের প্রাকৃতিক বংশবিস্তার ও উৎপাদন বৃদ্ধি পাবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিয়ানগর উপজেলা মৎস্য কর্মকর্তা ফাহাদ রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও পাড়েরহাট ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুর রাজ্জাক হাওলাদার, রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো. শাহিদুল ইসলাম, পাড়েরহাট ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন এবং জামায়াতে ইসলামীর সেক্রেটারি মো. জালাল হোসেন। এ সময় স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে