শিক্ষকরাই পারেন আলোকিত মানুষ গড়তে: এমপি সেলিম রেজা

এফএনএস (সুজানগর, পাবনা) : | প্রকাশ: ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ০৭:৩৭ পিএম
শিক্ষকরাই পারেন আলোকিত মানুষ গড়তে: এমপি সেলিম রেজা

পাবনা-২ আসনের সংসদ সদস্য এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি  এডভোকেট এ.কে.এম সেলিম রেজা হাবিব বলেছেন শিক্ষকরা মানুষ গড়ার কারিগর। একমাত্র  শিক্ষকরাই পারেন আলোকিত মানুষ গড়তে। তবে এজন্য শিক্ষকদের শিক্ষার গুণগত মানোন্নয়নের পাশাপাশি শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত করতে হবে। সেইসঙ্গে শিক্ষার্থীদের প্রতি শিক্ষকদের দায়িত্ব কর্তব্য সঠিকভাবে পালন করতে হবে। শুধু তাই নয়, শ্রেণিকক্ষে শিক্ষার্থীদেরকে সময়োপযোগী পাঠদান করানোর পাশাপাশি প্রত্যেক সপ্তাহে এ সংক্রান্ত মূল্যায়ন পরীক্ষা নিতে হবে। অন্যথায় শিক্ষার্থীদের পক্ষে ভালো ফলাফল অর্জন করা সম্ভব নয়। রোববার বিকালে সুজানগর উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে মাধ্যমিক,  উচ্চমাধ্যমিক ও মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানের মানোন্নয়ন  উপলক্ষে আয়োজিত এক মতবিনিময়  সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি উপরোক্ত কথা বলে। উপজেলা নির্বাহী অফিসার মীর রাশেদুজ্জামান রাশেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ সোলায়মান হোসেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ আজম আলী বিশ্বাস,  প্রাক্তন অধ্যক্ষ মোঃ নাদের, অধ্যক্ষ এস এম মাহবুব আলম, প্রধান শিক্ষক মোঃ মনসুর আলী ও মোঃ মতিনুজ্জামান প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ মনোয়ার হোসেন।

আপনার জেলার সংবাদ পড়তে