বাংলাদেশ জামায়াতে ইসলামীর দেশব্যাপী গণসংযোগ কর্মসূচির অংশ হিসেবে আশাশুনি উপজেলা সদর ও প্রতাপনগর ইউনিয়নে গণসংযোগ কর্মসুচী অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকাল ৫ টায় আশাশুনি সদর ইউনিয়নে গণসংযোগ করা হয়। আশাশুনি বাজার জামে মসজিদে আসর সালাত বাদ আলোচনা সভা করা হয়। সাতক্ষীরা-০৩ আসনের এমপি হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন। তিনি উপস্থিত মুসল্লিদের উদ্দেশ্যে জ্ঞানগর্ভ আলোচনা রাখেন। পবিত্র কোরআন ও হাদীসের উদ্ধৃতি দিয়ে মানব জীবনের প্রয়োজনীয় আমল এবং সামাজিক ও রাষ্ট্রীয় জীবনে করনীয়তা সম্পর্কে সংক্ষিপ্ত অথচ ব্যাপক অর্থবহ আলোচনা উপস্থাপন করেন। এসময় জেলা কর্ম পরিষদ সদস্য সাবেক উপজেলা আমীর উপাধ্যক্ষ (অব) আলহাজ্ব আঃ সবুর, উপজেলা আমীর ও ইউপি নির্বাচনে সদরের চেয়ারম্যান প্রার্থী আবু মুছা তারিকুজ্জামান তুষারসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অপরদিকে শনিবার বিকাল ৪টায় প্রতাপনগর হাইস্কুল মোড় বাজারে ইউনিয়ন জামায়াতের উদ্যোগে গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়। উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি প্রফেসর শাহজাহান হোসেনের নেতৃত্বে জামায়াতের নেতাকর্মীরা ব্যবসায়ী, শ্রমিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তারা জামায়াতে ইসলামীর লক্ষ্য, উদ্দেশ্য ও সমাজ গঠনের কর্মসূচি তুলে ধরেন। এসময় উপজেলা সমাজকল্যাণ সম্পাদক ও প্রতাপনগর ইউপি চেয়ারম্যান প্রার্থী মাওঃ রিয়াছাত আলী, ইউনিয়ন আমির উপাধ্যক্ষ মাওঃ অহিদুজ্জামান, সহকারী সেক্রেটারি মাওঃ কামরুজ্জামান, মাওঃ মুয়াজ্জাম হোসাইনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।