আটোয়ারীতে আইনশৃঙ্খলা ও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮সেপ্টেম্বর) সকাল সাড়ে দশটায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সভার কার্যক্রম শুরু হয়।
উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা সুলতানা (অতিরিক্ত দায়িত্ব) এর সভাপতিত্বে সভায় আটোয়ারী উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির উপরে বক্তব্য রাখেন, আটোয়ারী প্রেসক্লাবের সভাপতি মোঃ আনিসুর রহমান আটোয়ারী প্রেসক্লাবের ক্লাবের সাধারণ সম্পাদক ও পূজা উদযাপন কমিটির সভাপতি মনোজ রায় হিরু, উপজেলা মুক্তিযোদ্ধা কমিটির আহবায়ক মোঃ পশিম উদ্দিন প্রমুখ। সভায় এ সময় উপস্থিত ছিলেন, নবাগত সহকারি কমিশনার (ভূমি) প্রশান্ত কুমার, আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোঃ হুমায়ুন কবীর, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মোস্তাক আহমেদ, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাক্তার মোঃ রোকনুজ্জামান, উপজেলা প্রকৌশলী মোঃ ফয়সাল, আটোয়ারী থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মোঃ ফারুকুল ইসলাম, ভারপ্রাপ্ত মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ জাহিদুল ইসলাম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মাসুদ রানা সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ। আলোচনা শেষে নবাগত সহকারী কমিশনার (ভূমি) প্রশান্ত কুমার ও নবাগত হিসাব রক্ষণ কর্মকর্তা মোঃ রাশেদুজ্জামান কে ফুলেল শুভেচ্ছার মাধ্যমে বরণ করে নেওয়া হয়।