মণিরামপুর উপজেলার নবাগত মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ বাকী বিল্লাহ’কে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। সোমবার দুপুরে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের পক্ষ থেকে তাকে ফুলের শুভেচ্ছা জানানোর পূর্বে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মাধ্যমিক শিক্ষা অফিসের হলরুমে অনুষ্ঠিত মতবিনিময় অনুষ্ঠানে সদ্য যোগদানকৃত মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ বাকী বিল্লাহ এ সময় উপস্থিত সকল প্রধান শিক্ষকদের নিকট প্রতিষ্ঠানের মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের লেখাপড়ার প্রতি আরও বেশি আন্তরিক হওয়ার আহবান জানান। নিজের মধ্যে সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে দেশের কল্যাণে শিক্ষা ব্যবস্থাকে উন্নয়নের শিখরে পৌছানোর জোর তাগিদ দেন। এছাড়া তিনি মণিরামপুরের সকলকে সাথে নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত এবং প্রধান শিক্ষক মুজিবুর রহমান, আব্দুল মজিদ, আশরাফুজ্জামান, মোদাচ্ছের রহমান, এনামুল হক, জয়দেব কুমার পাল, পরিতোষ কুমার সরকার, তুহিন আহম্মেদ, বিশ্বজিৎ মণ্ডল, আসাদুজ্জামান, আশীষ কুমার বিশ্বাস, জাহিদ হোসেন, নাসরিন নাহার, অজিহার রহমান, সেলিনা খাতুন, দীপংকর কুণ্ড, আক্তার হোসেন, শহীদ কামাল, আব্দুল কাদের, উত্তম কুমার পালিত, ফজলুর রহমান, হারান চন্দ্র, ইউনুস আলী, তাপস কুমার পাইন, রফিকুল ইসলাম, তপতী রানী, আইয়ুব হোসেন, মিজানুর রহমান, নজরুল ইসলাম প্রমুখ।
উল্লেখ্য, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বাকী বিল্লাহ গত ১৬ সেপ্টেম্বর মণিরামপুরে যোগদান করেছেন। এর আগে তিনি ঝিনাইদহ উপজেলার শৈলকূপা উপজেলায় শিক্ষা অফিসার হিসেবে কর্মরত ছিলেন।