মাদকবিরোধী অভিযানে ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার ৩

এফএনএস (বরিশাল প্রতিবেদক) : | প্রকাশ: ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৪৬ এএম
মাদকবিরোধী অভিযানে ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার ৩

বরিশালের আগৈলঝাড়া উপজেলায় পৃথক মাদকবিরোধী অভিযান চালিয়ে উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক এ্যাসেন্ট রায়সহ তিনজনকে ইয়াবা ও গাঁজাসহ গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে পাঁচ পিস ইয়াবা ট্যাবলেট ও ২০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। সোমবার দিবাগত রাতে তথ্যের সত্যতা নিশ্চিত করে আগৈলঝাড়া থানার ওসি মোহাম্মদ মাসুদ খান জানিয়েছেন, মাদকবিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে পৃথক দুটি অভিযানে তিনজনকে ইয়াবা ও গাঁজাসহ গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে গ্রেপ্তারকৃত তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করার পর সোমবার তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃতদের মধ্যে জোবারপাড় গ্রামের মৃত সুজিত রায়ের ছেলে ও উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক এ্যাসেন্ট রায় (৩২) এবং স্বরবাড়ি গ্রামের নিশ্চিত হালদারের ছেলে নিলয় হালদারের (২১) কাছ থেকে পাঁচ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। অপরদিকে একইদিন (রবিবার রাতে) ছয়গ্রাম এলাকায় অভিযান চালিয়ে আব্দুস সাত্তার মোল্লার ছেলে রিন্টু মোল্লাকে (৩২) ২০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করেছে পুলিশ। আগৈলঝাড়া থানার ওসি) মোহাম্মদ মাসুদ খান বলেন, মাদকদ্রব্যের বিস্তাররোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আপনার জেলার সংবাদ পড়তে