সার্জিকাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারে

দিঘলিয়ায় একসঙ্গে তিন কন্যাসন্তানের জন্ম

এফএনএস (সৈয়দ জাহিদুজ্জামান; দিঘলিয়া, খুলনা) : | প্রকাশ: ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ০৪:৩৫ পিএম
দিঘলিয়ায় একসঙ্গে তিন কন্যাসন্তানের জন্ম

খুলনার দিঘলিয়ায় স্থানীয় এক সার্জিক্যাল ক্লিনিকে একসঙ্গে তিন কন্যাসন্তানের জন্ম দিয়েছেন চাদনী নামের এক প্রসূতি। স্বাভাবিক ডেলিভারীর মাধ্যমে জন্ম নেওয়া তিন নবজাতক ও তাদের মা সম্পূর্ণ সুস্থ রয়েছেন এমনটাই জানিয়েছেন সংশ্লিষ্ট চিকিৎসক।

গত সোমবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার সময় দিঘলিয়ার পথের বাজার সার্জিকাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারে চাদনীকে ভর্তি করা হয়। পরে রাত ৮টা ৪০ মিনিটে স্বাভাবিক ডেলিভারীর মাধ্যমে তিনি প্রথমে কন্যাসন্তানের জন্ম দেন। ১০ মিনিট পর দ্বিতীয় এবং আরও ২ মিনিট পর তৃতীয় কন্যাসন্তানের জন্ম হয়। প্রসূতি চাদনী দিঘলিয়া উপজেলার পানিগাতী গ্রামের বাসিন্দা জাহিদুলের স্ত্রী। পথের বাজার সার্জিকাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারের মেডিকেল অফিসার ডাঃ মুচতারি পারভিন এ প্রতিবেদককে বলেন, “মা ও তিনটি শিশুই সম্পূর্ণ সুস্থ রয়েছে। স্বাভাবিক ডেলিভারীর মাধ্যমে এক সঙ্গে জন্ম নেওয়া ৩টি শিশুই মাসহ সুস্থ আছেন। প্রতিষ্ঠানটির পরিচালক এস কে নুর মোহাম্মদ বলেন, “আমাদের প্রতিষ্ঠানে একসঙ্গে তিন কন্যাসন্তানের জন্মের ঘটনা এই প্রথম। বিষয়টি আমাদের জন্য অত্যন্ত আনন্দের।”

আপনার জেলার সংবাদ পড়তে