তানোরে বিনামূল্যে

গবাদি পশুর পিপিআর রোগের টিকা প্রদান ক্যাম্পেইনের উদ্বোধন

এফএনএস (সাইদ হোসেন সাজু; তানোর, রাজশাহী) : | প্রকাশ: ১ অক্টোবর, ২০২৬, ০৭:৪৩ পিএম
গবাদি পশুর পিপিআর রোগের টিকা প্রদান ক্যাম্পেইনের উদ্বোধন

রাজশাহীর তানোরে ছাগল ভেড়ার ভাইরাসজনিত প্রাণঘাতী পিপিআর রোগ ও ক্ষুরারোগ নিয়ন্ত্রণ প্রকল্প এর অধীনে টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার ( ১ অক্টোবর) সকাল সাড়ে ১১ টায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার মো, ওয়াজেদ আলীর সভাপতিত্বে টিকা প্রদান কার্যক্রম শুভ উদ্বোধন করেন তানোর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) শিব শংকর বশাক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা  মৎস্য কর্মকর্তা সাজু চৌধুরী ও বিভিন্ন দপ্তর প্রধান সহ গণমাধ্যম কর্মী উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ওয়াজেদ আলী বলেন, ৩ -১২ মাস বয়সী ছাগল ও ভেড়ার পিপিআর রোগমুক্ত করার লক্ষ্যে ১/১০/২০২৬ তারিখ থেকে ১৮/১০/২০২৬ দিনব্যাপী টিকা প্রদান কর্মসূচি শুরু হয়েছে। পিপিআর ছাগল ও ভেড়ার একটি অতি সংক্রামক ও প্রাণঘাতী ভাইরাসজনিত রোগ। এরোগ থেকে গবাদি পশুকে মুক্ত রাখতে এবং খামারিদের আর্থিক ক্ষতি কমাতে সঠিক সময়ে টিকা দেওয়া অত্যন্ত জরুরি। 

তিনি আরো বলেন,  ভাইরাসজনিত ছোঁয়াচে পিপিআর রোগে আক্রান্ত ছাগল-ভেড়া গুরুতর ডায়রিয়া ও নিউমোনিয়ায় মৃত্যুর মুখে পতিত হয়। পিপিআর নির্মূল এবং ক্ষুরারোগ নিয়ন্ত্রণ প্রকল্পের আওতায় প্রতিটি ছাগল-ভেড়াকে পর্যায়ক্রমে টিকা প্রদানের মাধ্যমে রোগ প্রতিরোধের সক্ষমতা তৈরি করা হবে। এসময় তিনি আরো বলেন, তানোর উপজেলার ২ টি পৌরসাভা ও ৭ টি ইউনিয়নের প্রতিটি ওয়ার্ড পর্যায়ে ভ্যাক্সিন টিম ওয়ার্ড ভিত্তিক ক্যাম্পিংয়ের মাধ্যমে পিপিআর রোগের ফ্রি ভ্যাক্সিন দেয়া হবে। তিনি টিকাদান কার্যক্রমে সকলের সহযোগিতা কামনা করেন।

আপনার জেলার সংবাদ পড়তে