চাঁদপুরে বাংলাদেশ ফুটবল লীগে জয় পেয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) : | প্রকাশ: ২ অক্টোবর, ২০২৬, ০৫:৪৫ পিএম
চাঁদপুরে বাংলাদেশ ফুটবল লীগে জয় পেয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব

চাঁদপুর স্টেডিয়ামে বাংলাদেশ ফুটবল লীগে ফকিরাপুলের সাথে ১-০ গোলে জয় পেয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আয়োজনে শুক্রবার ২ অক্টোবর বিকেলে প্রথম ম্যাচে ফকিরাপুলের মুখোমুখি হয় মোহামেডান স্পোর্টিং ক্লাব। প্রচুর দর্শক সমাগমে ফকিরাপুল মোহামেডান ক্লাবের বিপক্ষে শক্ত প্রতিরোধ গড়ে তুলে। খেলার শুরু থেকেই ফকিরাপুল মোহামেডান ক্লাবকে কিছুটা আক্রমনে রাখলেও প্রথমার্ধের ১৮ মিনিটের সময় মোহামেডানের অধিনায়ক উজবেকিস্তানের ফুটবলার মুজাফফারের কর্নার কিক থেকে হেডে গোল করে মোহামেডানের জাহিদুল ইসলাম শান্ত দলকে এগিয়ে নিয়ে যান ১-০গোলে । খেলার প্রথমার্ধ ১-০  গোলে শেষ হয়। খেলা দ্বিতীয়াধ্যে ফকিরাপুল গোল পরিশোধে মরিয়া হয়ে উঠলে ও মোহামেডানের শক্তিশালী রক্ষণভাগের  দক্ষতার  কারণে বেশ কয়েকটি গোল মিস করে ফকিরাপুলের গাম্বিয়ার ফুটবলার সোলেমান সিলা। রেফারি শেষ বাঁশি বাজা পর্যন্ত মোহামেডান জয় নিয়েই  মাঠ ছাড়েন।

উল্লেখ্য, গত ১৮ সেপ্টেম্বর একই দিনে চাঁদপুরসহ দেশের ৫টি ভেন্যুতে (বসুন্ধরা কিংস অ্যারেনা, শহীদ বরকত স্টেডিয়াম-গাজীপুর, গোপালগঞ্জ জেলা স্টেডিয়াম ও শহীদ মিরাজ-তপন স্টেডিয়াম-মানিকগঞ্জ) একযোগে এই লিগের শুভ সূচনা ঘটে। আজ শনিবার বিকাল ৩ টায় চাঁদপুর স্টেডিয়ামে আবাহনী ক্লাবের সাথে লড়বে ঢাকা ওয়ান্ডার্স ক্লাব।

আপনার জেলার সংবাদ পড়তে