ধামইরহাটে প্রতিপক্ষের হামলায় কৃষক নিহত

এফএনএস (মোঃ আবু মুসা স্বপন ; ধামইরহাট, নওগাঁ) : | প্রকাশ: ২ অক্টোবর, ২০২৬, ১১:০২ পিএম
ধামইরহাটে প্রতিপক্ষের হামলায় কৃষক নিহত

নওগাঁ ধামইরহাট এর জমির করল্লা গাছ ওঠককে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আবুল কাশেম (৪২) নামে এক কৃষক নিহত হয়েছে। আজ শুক্রবার  সন্ধ্যায় উপজেলার জাহানপুর ইউনিয়নের বড় শিবপুর মাস্টারপাড়া গ্রামে এ হত্যাকান্ড সংঘটিত হয়। এ ঘটনায় নিহত আবুল কাশেমের ছেলে ও দুই ভাই গুরুতর জখম হয় জয়পুরহাট সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। থানা পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধারের জন্য ঘটনাস্থলে যায়।

প্রতিবেশীরা জানায়,একই গ্রামের প্রতিবেশী আব্দুল হাকিম এর ছেলের মো  রনি (৩৫) এর সাথে আবুল কাশেমের জমির  করল্লা গাছ তোলা কে কেন্দ্র করে তর্ক-বিতর্ক এক পর্যায়ে মারামারি শুরু হয়। মারামারির এক পর্যাযয়  রনির লোকজন ধারালো চাকু দিয়ে আবুল কাশেমকে পেছন থেকে কোমরের উপরে ছুরিকাঘাত করে। এছাড়া তাদের হামলায় আবুল কাশেম এর ছেলে মো.সাইদ (২২), কাশেমের ভাই মুক্তার আলী (৫০)। অপর ভাই বদর উদ্দিন (৫৫) আহত হয়। এলাকাবাসী গুরুতর যখমিদের উদ্ধার করে জয়পুরহাট সদর হাসপাতালে নিয়ে যায়।  সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৭টার দিকে আবুল কাশেম মারা যায়। অপর আহতরা জয়পুরহাট সদর হাসপাতাররে চিকিৎসাধীন রয়েছে। এবারে এ ব্যাপারে ধামইরহাট থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মো.মিন্টু রহমান জানান,খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে রওনা দিয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোন মামলা দায়ের হয়নি।

আপনার জেলার সংবাদ পড়তে