লায়ন্স ক্লাব অব রংপুরের

গংগাচড়ায় শিক্ষাসামগ্রী,খাবার ও শিশুদের পোশাক বিতরণ

এফএনএস (মমিনুল ইসলাম রিপন; রংপুর) : | প্রকাশ: ৩ অক্টোবর, ২০২৬, ০৬:১৮ পিএম
গংগাচড়ায় শিক্ষাসামগ্রী,খাবার ও শিশুদের পোশাক বিতরণ

সত্যিকারের লায়নিজমের জন্য নেতৃত্ব’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে লায়ন্স ইন্টারন্যাশনাল, ডিস্ট্রিক্ট ৩১৫ এ২ বাংলাদেশের উদ্যোগে ‘অক্টোবর সেবা পক্ষ-২০২৬’-এর ধারাবাহিকতায় রংপুরে তৃতীয় দিনে গংগাচড়ায় শিক্ষাসামগ্রী ও শিশুদের পোশাক বিতরণ এবং উন্নতমানের খাবার পরিবেশন করা হয়েছে।

শনিবার (৩ অক্টোবর) গংগাচড়া উপজেলার মহিপুর ইউনিয়নের লক্ষ্ণীটারী এলাকার বসুন্ধরা শুভসংঘ স্কুল, বুড়িডাঙ্গীতে লায়ন্স ক্লাব অব রংপুরের উদ্যোগে এ সেবামূলক কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লায়ন্স ক্লাব অব রংপুরের ২০২৬-২৭ ক্লাব প্রেসিডেন্ট লায়ন ফরিদ আহমেদ রুমি। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন লিও অ্যাডভাইজার ও ক্লাব পরিচালক লায়ন গোলাম মোস্তফা টিটু। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হাদি।

এ সময় উপস্থিত ছিলেন ক্লাবের প্রাক্তন প্রেসিডেন্ট লায়ন শফিকুল আলম তুহিন ও লায়ন আরিফ হোসেন টিটু, ক্লাব সেক্রেটারি লায়ন আকলাকুল ইসলাম তারেক, ক্লাব ট্রেজারার লায়ন শফিকুল ইসলাম স্বপন, ক্লাবের প্রাক্তন সভাপতি ও রিজিওন হেডকোয়ার্টার লায়ন আল হেলাল। এ ছাড়া ক্লাবের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন লায়ন রাফিউল হাসান রাফি, লায়ন জিয়াউল কাদের সেলিম, লায়ন লোকমান হোসেন, লায়ন ফারুক আহমেদ, লায়ন বুলেট আহমেদ বুলবুল, লায়ন সাগর হোসেন, লায়ন মারুফ হোসেন অন্তিক, লায়ন সোহেল আহমেদ লিখন, লায়ন হাফেজ আর্কিটেক্ট আবুল হোসেন, লায়ন আবু সাঈদ, লায়ন রেজাউল করিম, লায়ন আবুল কালাম আজাদ, লায়ন আসাদুজ্জামান লিটন ও লায়ন ফাহিদ উল আলম হৃদয়। অনুষ্ঠানে প্রস্তাবিত লায়ন আব্দুল গফুর ভুট্টু ও মানোজির হাসনাতও উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটির পৃষ্ঠপোষকতায় ছিলেন ক্লাব সেক্রেটারি লায়ন আকলাকুল ইসলাম তারেক। কর্মসূচিতে বিদ্যালয়ের শিশুদের মধ্যে শিক্ষাসামগ্রী ও পোশাক বিতরণ করা হয়। পাশাপাশি তাদের জন্য উন্নতমানের খাবারের আয়োজন করা হয়। লায়ন্স ক্লাব অব রংপুরের নেতারা জানান, মানবসেবার প্রত্যয় নিয়ে সংগঠনটি সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের পাশে থেকে ধারাবাহিকভাবে সেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। অক্টোবর সেবা সপ্তাহের বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়েও মানুষের কল্যাণে এ কার্যক্রম অব্যাহত থাকবে।

আপনার জেলার সংবাদ পড়তে