উপজেলা পর্যায়ে

মিনি স্টেডিয়াম ঘোড়াঘাটে মাঠ পরিদর্শন করলেন মন্ত্রী ও প্রতিমন্ত্রী

এফএনএস (মোখলেছুর রহমান সওদাগর; ঘোড়াঘাট, দিনাজপুর) : | প্রকাশ: ৪ অক্টোবর, ২০২৬, ০১:০৮ পিএম
মিনি স্টেডিয়াম ঘোড়াঘাটে মাঠ পরিদর্শন করলেন মন্ত্রী ও প্রতিমন্ত্রী

দিনাজপুরের ঘোড়াঘাটে মিনি স্টেডিয়াম নির্মানের জন্য সম্ভাব্য জায়গা হিসেবে ঘোড়াঘাট পৌর সদরের ফুটবল খেলার মাঠ পরিদর্শন করলেন মন্ত্রী ও প্রতিমন্ত্রী। গত শনিবার সন্ধা সাড়ে ৭টায় এক সংক্ষিপ্ত সফরে আসেন নারী শিশু ও সমাজকল্যান মন্ত্রী ডা.এ, জেড,এম জাহিদ হোসেন এবং ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। মন্ত্রী জাহিদ হোসেন ঘোড়াঘাটে একটি মিনি স্টেডিয়াম তৈরি করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবেন বলে আস্বস্থ্য করেন। এ  সময় তাদের সাথে ছিলেন ঘোড়াঘাট উপজেলা সহকারী কমিশনার(ভূমি) আব্দুল আল মামুন কাওছার শেখ, ঘোড়াঘাট থানার ও,সি,মাহমুদ হাসান,উপজেলা বি,এন,পির সাধারণ সম্পাদক আবু সাইদ, পৌর বি,এন,পির সভাপতি আব্দুস সাত্তার মিলন, সাংগঠনিক সম্পাদক আল মামুন সরকার, পৌর ছাত্র দলের আহ্বায়ক রিজবি আহমেদ রকিসহ অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা। আগামী ৬অক্টোবর থেকে ঘোড়াঘাটে শুরু হবে বেগম খালেদা জিয়া গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট। একটি পৌরসভা ও ৪টি ইউনিয়ন থেকে মোট ৫টি দল খেলায় অংশ গ্রহন করবে।উদ্বোধনী খেলায় ঘোড়াঘাট  ও পালশা ইউনিয়ন মুখোমুখি হবে।

আপনার জেলার সংবাদ পড়তে