বরিশাল নগরীর স্টিমার ঘাট, স্বরোড, নবগ্রাম রোড ও চৌমাথা এলাকায় ফল, গ্যাস, ডিমসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকানে রবিবার দুপুরে বিশেষ অভিযান পরিচালনা করেছেন বরিশালে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা। অভিযানে ছয়টি ফলের দোকান, একটি রেস্টুরেন্ট, একটি ওষুধ ও একটি মুদি দোকান থেকে বিভিন্ন অনিয়মনের অভিযােগে সর্বমোব ২৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন অভিযানের নেতৃত্ব দেওয়া ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের বরিশাল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সুমি রানী মিত্র ও বরিশাল বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ইন্দ্রানী দাস। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তারা উল্লেখ করেন।