নাসিরনগরে জাকের পার্টির দাওয়াতী ইসলামী জলশা অনুষ্ঠিত

এফএনএস (আক্তার হোসেন ভূইয়া; নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া) : | প্রকাশ: ৪ অক্টোবর, ২০২৬, ০৫:৪৮ পিএম
নাসিরনগরে জাকের পার্টির দাওয়াতী ইসলামী জলশা অনুষ্ঠিত

মহা পবিত্র বিশ্ব উরস শরীফ উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে জাকের পার্টির দাওয়াতী ইসলামী জলশা অনুষ্ঠিত হয়েছে।  শনিবার বাদ আছর থেকে মধ্যরাত ব্যাপী উপজেলার গুনিয়াউক জমিদার বাড়ি মসজিদ মাঠে দাওয়াতি ইসলামী জলশার আয়োজন করা হয়। ব্রাহ্মণবাড়িয়া জেলা জাকের পার্টির সহ-সভাপতি নাসিরনগর উপজেলা জাকের পার্টির সভাপতি মো: জাকির হোসেন চৌধুরী বাবুর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা জাকের পার্টির সংগ্রামী সাধারণ সম্পাদক বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফের প্রবীণ একনিষ্ঠ খাদেম, খাদেম আলমগীর শাহ।

প্রধান বক্তা ছিলেন  মাওলানা আমিনুল ইসলাম চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাওলানা রায়হানুল ইসলাম গাজীপুরী, বনানী পাক দরবার শরীফের খাদেম মাওলানা এমদাদুল ইসলাম মিলন।

জাকের পার্টির প্রতিষ্ঠাতা বিশ্ব ওলি খাজা বাবা হাসমত উল্লাহ ফরিদপুরীর পবিত্র বিশ্ব উরশ শরীফ ২০২৭ এর উপলক্ষে দাওয়াতী ইসলামী জলসায় ঐক্য, ভ্রাতৃত্ব, পরমত সহিষ্ণুতা এবং নৈতিক ও মানবিক মূল্যবোধ ধারণ করে বিরাজমান সামগ্রিক বাস্তবতা  মোকাবেলা, উন্নয়ন ও অগ্রগতির ধারা ধরে রাখার গুরুত্ব, সৌহার্দ্য, সম্প্রীতি ও বহু সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার অপরিহার্যতা আলোকপাত করে বয়ান করা হয়। দাওয়াতী ইসলামী জলসা শেষে দেশ ও জাতির সুখ,শান্তি ও সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর ঐক্য ও সংহতি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পরে উপস্থিত সকলের মাঝে তাবারক বিতরণ করা হয়। উল্লেখ্য,মহা পবিত্র বিশ্ব উরস শরীফ-২০২৭ উপলক্ষে জাকের পার্টির চেয়ারম্যানের নির্দেশক্রমে ১লা অক্টোবর থেকে ৩১ অক্টোবর '২৬  পযর্ন্ত দেশব্যাপী জাকের পার্টির দাওয়াতি ইসলামী জলসা অব্যাহত থাকবে।

আপনার জেলার সংবাদ পড়তে