দৌলতপুর সীমান্তে ১৫ লক্ষাধিক টাকার ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার

এফএনএস (মোঃ সাইফুল ইসলাম শাহিন; দৌলতপুর, কুষ্টিয়া) : | প্রকাশ: ৪ অক্টোবর, ২০২৬, ০৭:২২ পিএম
দৌলতপুর সীমান্তে ১৫ লক্ষাধিক টাকার ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার

কুষ্টিয়ার  দৌলতপুর সীমান্তে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৪ অক্টোবর রোববার  কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধীনস্থ পশ্চিম ধর্মদাহ বিওপির দায়িত্বপূর্ণ এলাকার ধর্মদাহ মাঠ নামক স্থানে একটি চৌকস বিজিবি টহল দল অভিযান পরিচালনা করে। এ সময় মালিকবিহীন অবস্থায় ০৭ বোতল ভারতীয় মদ এবং ৪,০০০ পিস সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক সিজার মূল্য (বারো লক্ষ দশ হাজার পাঁচশত) টাকা।

একই দিনে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধীনস্থ রামকৃষ্ণপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার নিচপাড়া কাঁচা রাস্তার উপর একটি চৌকস বিজিবি টহল দল অভিযান পরিচালনা করে। এ সময় মালিকবিহীন অবস্থায় ১০ বোতল ভারতীয় মদ, ১,০০০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট এবং ৬৪ প্যাকেট পাতার বিড়ি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য ও মালামালের আনুমানিক সিজার মূল্য (তিন লক্ষ আঠারো হাজার পাঁচশত বিশ) টাকা। কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধীনস্থ প্রাগপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার প্রাগপুর ফুটবল মাঠের দক্ষিণ পাশে পাকা রাস্তার উপর একটি চৌকস বিজিবি টহল দল অভিযান পরিচালনা করে। এ সময় মালিকবিহীন অবস্থায় ১.৯ কেজি ভারতীয় গাঁজা এবং ১টি বাইসাইকেল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য ও মালামালের আনুমানিক সিজার মূল্য (এগারো হাজার ছয়শত পঞ্চাশ) টাকা।

উপরোক্ত পৃথক তিনটি অভিযানে সর্বমোট প্রায় ১৫ লক্ষ ৪০ হাজার ৬৭০ টাকা মূল্যের ভারতীয় মাদকদ্রব্য ও অন্যান্য মালামাল উদ্ধার করা হয়েছে। কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) সীমান্ত এলাকায় মাদকদ্রব্য ও চোরাচালান প্রতিরোধে সুনির্দিষ্ট ও নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিয়মিত টহল ও বিশেষ অভিযান পরিচালনা করে আসছে। সীমান্ত সুরক্ষা নিশ্চিতকরণ, মাদকদ্রব্যের অবৈধ অনুপ্রবেশ রোধ এবং চোরাচালান প্রতিরোধে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর এ ধরনের অভিযান ও কার্যক্রম অব্যাহত রয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে