ইবনেসিনা ডায়াগনস্টিকস সেন্টারের মতবিনিময়

এফএনএস (হেলালুর রহমান জুয়েল; চাটমোহর, পাবনা) : | প্রকাশ: ৫ অক্টোবর, ২০২৬, ০৫:০২ পিএম
ইবনেসিনা ডায়াগনস্টিকস সেন্টারের মতবিনিময়

ইবনেসিনা ডায়াগনস্টিকস এন্ড কনসালটেন সেন্টার রাজশাহীর উদ্যোগে পাবনার চাটমোহরে ফার্মেসী মালিক,ডায়াগনস্টিকস সেন্টারের মালিক,পল্লী চিকিৎসকদের মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৫ অক্টোবর) সকালে স্থানীয় একটি ফুড পার্কের হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়। চাটমোহর কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতির সভাপতি রফিকুল ইসলাম রফিকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন ইবনেসিনা রাজশাহীর শাথা প্রধান ও ইনচার্জ মুস্তাফিজুর রহমান। বক্তব্য দেন,বিসিডিএস চাটমোহরের সেক্রেটারী সাইফুল ইসলাম,ডায়াগনস্টিকস এসোসিয়েশনের সেক্রেটারী আঃ কাদের,ডাঃ আঃ হামিদ,ডাঃ ফজলুর রহমান প্রমুখ।

আপনার জেলার সংবাদ পড়তে