কিশোরগঞ্জের নিকলী উপজেলার শিংপুর ইউনিয়নের ভাটি ভরাটিয়া মোসাভপুর এলাকায় নৌপথে প্রতিনিয়ত ষ্টীল বডি নৌকা ও জাহাজ থেকে প্রতিদিন একদল চাঁদাবাজ ছোট ডিঙি নৌকা নিয়ে চাঁদাবাজি করছে বলে অভিযোগ উঠেছে। জানা যায়, গত কয়েকবছর ধরে ফ্যাসিবাদ সরকারের আমলে ও বর্তমান সরকারের আমলে নৌপথে ১০০-২০০-৩০০ টাকা করে একদল দুর্বৃত্তরা নৌপথে বিভিন্ন যানবাহন থেকে চাঁদাবাজি করে আসছে বলে নৌপথে বিভিন্ন যানবাহনকারীরা বিভিন্ন গণমাধ্যম কর্মীদের নিকট ও এলাকাবাসীর নিকট ভয়ে নামপ্রকাশ করছে না বলে অভিযোগ উঠেছে। সরেজমিন খোঁজ নিয়ে জানা গেছে, বিভিন্ন জাহাজ, কয়লার নৌকা, বালুবাহী ষ্টীলবডি নৌকাসহ বিভিন্ন যানবাহন থেকে ভয় দেখিয়ে অবৈধভাবে এই চক্রটি সারাবছরই চাঁদাবাজি করছে বলে এলাকায় অভিযোগ রয়েছে। এই বিষয়ে নৌ পথে দায়িত্বরত নৌ পুলিশ কোনো ভূমিকা না থাকার কারণে এসব কাজ দুবৃর্ত্তরা করে আসছে। এই বিষয়ে নৌ পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ চাঁদাবাজদের বিরুদ্ধে পদক্ষেপ নিবেন বলে এলাকাবাসীর দাবী।