পাটের দামে খুশি চাষিরা

ঘোড়াঘাটে এবার পাটের বাম্পার ফলন

এফএনএস (মোখলেছুর রহমান সওদাগর; ঘোড়াঘাট, দিনাজপুর) : | প্রকাশ: ৭ অক্টোবর, ২০২৬, ০২:৪৬ পিএম
ঘোড়াঘাটে এবার পাটের বাম্পার ফলন

দিনাজপুরের ঘোড়াঘাটে চলতি মৌসুমে পাটের বাম্পার ফসল হয়েছে। পাট চাষে অনুকুল আবহাওয়া ,ঘন ঘন বৃষ্ট্পিাত,জমির আদ্রতার কারনে এবার পাটের ফলন ভালো হয়েছে বলে জানান এলাকার কৃষকরা। তাছাড়া এবারে পাটের দামেও খুশি তারা,যে কারনে তাদের মনেও স্বস্থি ফিরে এসেেেছ। উপজেলা কৃষি অধিদপ্তর সূত্রে জানা যায়, ঘোড়াঘাট উপজেলায় এবারে ১৫ হেক্টর জমিতে দেশীয় তোষা জাতের পাট চাষ হয়েছে। হেক্টর প্রতি গড় উৎপাদন নির্ধারন করা হয়েছে ১.৯বেল্ট। ১৫০ হেক্টর জমি থেকে পাটের উৎপাদন নির্ধারন করা হয়েছে ১৫২৬ বেল্ট। গত বছরে তুলনায় গড় ফলন ছিলো ১০.৬ বেল্ট। কৃষকরা পাট কাটা,পানিতে জাগ দেওয়া ,আশ ছাড়ানো ও পাট শুকানোর কাজে ব্যস্ত সময় পার করছেন। অনেকেই শুকানো পাট বাজারে নিয়ে বিক্রি করছেন। ইতোমধ্যেই হাট বাজারে পাট ক্রয়-বিক্রয় শুরু হয়েছে।ঘোড়াঘাট সর্ববৃহত রানীগঞ্জ হাটে সপ্তাহে সোম ও বৃহস্পতিবার পাট বেঁচাকেনা হয়।   উপজেলার কালুপাড়া গ্রামের আঃ রশিদ মিয়া বলেন,এবারে পাটের দাম আশানুরুপ হওয়ায় আমরা খুশি। যদিও পাট চাষে খরচ একটু বেশি তারপরও সঠিক দামে বিক্রি করতে পারলে আমরা লাভের মুখ দেখব। পাট চাষ মধ্যবর্তি ফসল হওয়ায় অনেকে আগ্রহ করে পাট চাষ করছেন। সরজমিনে দেখা গেছে পাট কেটে আগাম ভুট্টা চাষ করার প্রস্তুতি নিচ্ছেন কৃষকরা। ঘোড়াঘাট উপজেলা কৃষি অফিসার রোকুনুজ্জামান জানান, চলতি মৌসুমে আবহাওয়া পাট চাষের অনুকুলে থাকায় ফলন ভালো হয়েছে। কৃষকদের পাট কাটার সঠিক সময়,জাগ  দেওার পদ্ধতি এবং আঁশের মান ভালো রাখার  বিষয়ে অফিস থেকে পরামর্শ দেওয়া হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে