বাগেরহাটের চিতলমারীতে নারী শিক্ষার বাতিঘর খ্যাত ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ হাসিনা বেগম মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটিকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০ টায় হাসিনা বেগম মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষ থেকে বিদ্যালয় সবুজ চত্বরে বর্ণাঢ্য আয়োজনে বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি, উপজেলা বিএনপি'র সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট ফজলুল হকসহ কমিটির অন্যান্য সদস্যদের এ সংবর্ধনা প্রদান করা হয়।
অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক শৈলেন্দ্রনাথ বাড়ই এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা পরিষদ প্রশাসক ব্যারিস্টার জাকির হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার খাদিজা আক্তার, থানার অফিসার ইনচার্জ শহিদুর রহমান, উপজেলা বিএনপি'র ভারপ্রাপ্ত সভাপতি আহসান হাবীব ঠাণ্ডু, সাধারণ সম্পাদক শরিফুল হাসান অপু, সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রুনা গাজী। এ সময় আরো উপস্থিত উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আল মুরাদ, উপজেলা যুবদলের আহ্বায়ক জাকারিয়া মিলন, সদস্য সচিব আসাদুজ্জামান আসাদসহ উপজেলা জাতীয়বাদী দল বিএনপি'র অংগ সহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। অনিষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বিদ্যালয়ের সকল শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।