জামালপুরের মেলান্দহে চাঁদার দাবিতে ওয়ালটন শো-রুম বন্ধের একমাস পর থানার পুলিশের সহায়তায় খোলা হয়েছে। ৮ অক্টোবর দুপুরের দিকে মালঞ্চ ওয়ালটন শো-রুমটি খোলার সময় দোকান মালিক মাসুদুর রহমানের আত্মীয়স্বজন,আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ উৎসুকজনতা এ সময় উপস্থিত ছিলেন।
মালঞ্চ ওয়ালটনের মালিক মাসুদুর রহমান জানান-আমার দোকানের জমিটি ভাঙ্গুনিডাঙ্গা গ্রামের সউদী প্রবাসী মঞ্জুরুল হক বাবুলের কাছ থেকে ক্রয়কৃত। এ নিয়ে আদালতে মামলা হয়। বিজ্ঞ আদালত আমার জমি বৈধ হিসেবে রায় প্রদান করেছে। এ ক্ষোভে দাতা বাবুলের খালাতো ভাই আদ্রা গ্রামের হাসান কবির হুমায়ুন (৪০)সহ আরো ১০/১২ জন মিলে আমার দোকানে এসে অবৈধভাবে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে। টাকা না পেয়ে দোকানে তালা ঝুলিয়ে আমাকে এবং আমার পরিবারের লোকজনকে হত্যার হুমকী প্রদান করে। আমি নিরাপত্বাহীনে টানা একমাস স্থানীয় গণ্যমান্যদের নিয়ে দেনদরবার করেও কোন সুরাহা পাইনি। অবশেষে মেলান্দহ থানায় অভিযোগ দায়ের করি।
অফিসার ইনচার্জ এটিএম মাহমুদুল হক জানান-তালা দিয়ে দোকান বন্ধের বিষয়টি আগে কেও জানায়নি। লিখিত অভিযোগ পাবার সাথে সাথেই পথক্ষেপ নিয়েছি। এ ব্যাপারে অভিযুক্ত হাসান কবির হুমায়ুন অভিযোগ অস্বীকার করে বলেন, মাসুদের সাথে আমার কোন বিরোধ নাই।