গাজীপুরের কাপাসিয়া উপজেলার তরগাঁও খেয়াঘাট সংলগ্ন অবস্থিত 'কাপাসিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে' (টিটিসি) বহির্গমন কর্মীদের তিনদিন ব্যাপী ওরিয়েন্টেশন কর্মশালার সমাপনী অনুষ্ঠিত হয়েছে। ৮ অক্টোবর বৃহস্পতিবার প্রতিষ্ঠানের মিলনায়তনে এ কর্মশালায় বিভিন্ন দিকনির্দেশনা দেয়া হয়।
টিটিসি সূত্র জানায়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো কর্তৃক পরিচালিত 'কাপাসিয়া প্রশিক্ষণ কেন্দ্রে' (টিটিসি) যুব ও যুব মহিলাদের দেশে-বিদেশে কর্মসংস্থানের জন্য দক্ষতা প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। এটি জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি)-এর অধীনে পরিচালিত হয়।
বিনামূল্যে নিম্নোক্ত স্বল্প মেয়াদী কোর্স সমূহ: কম্পিউটার অপারেশন, রেফ্রিজারেশন এন্ড এয়ার কন্ডিশনিং, ইলেকট্রিক্যাল ইন্সট্রলেশন এন্ড মেইনটেনেন্স, সুইং মেশিন অপারেটর, ড্রাইভিং, ইংরেজি ভাষা শিক্ষা কোর্স, জাপানি ভাষা শিক্ষা কোর্স চালু আছে। এখানে ৩ থেকে ৬ মাস ও নিয়মিত শর্ট কোর্স করানো হয়। প্রশিক্ষণ শেষে NSDA (জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ) থেকে দক্ষতার সনদ প্রাপ্তদের দেশে ও বিদেশে চাকরির যথেষ্ট সুযোগ রয়েছে।
প্রবাসী ও বিদেশ গমনেচ্ছু দুই শতাধিক যুব- যুবতীদের অংশগ্রহণে অনুষ্ঠিত ওয়ার্কশপে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন টিটিসি সেন্টারের অধ্যক্ষ মোঃ সিরাজুল ইসলাম, কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি ও উপজেলা বিএনপির আহ্বায়ক সদস্য এফ এম কামাল হোসেন, কাপাসিয়া প্রেসক্লাবের সহ-সভাপতি জাকির হোসেন চৌধুরী কামাল, বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি খাইরুল ইসলাম, কাপাসিয়া প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক বেলায়েত হোসেন শামীম, ইন্সট্রাক্টর (আরএসি) মোঃ সোহেল রানা, ইংরেজি ভাষা শিক্ষা প্রশিক্ষক তানিয়া সুলতানা আভা প্রমুখ।