আশাশুনিতে মিজানুরের বিরুদ্ধে আঃ হাই ও তুলশী আঢ্যের সংবাদ সম্মেলন

এফএনএস (জি.এম. মুজিবুর রহমান; আশাশুনি, সাতক্ষীরা) : | প্রকাশ: ৮ অক্টোবর, ২০২৬, ০৭:২৯ পিএম
আশাশুনিতে মিজানুরের বিরুদ্ধে আঃ হাই ও তুলশী আঢ্যের সংবাদ সম্মেলন

আশাশুনিতে মিজানুর রহমানের বিরুদ্ধে জমি দখল, জাল কাগজপত্র তৈরি করে ব্যাংক ঋণ গ্রহণ, হুমকি ও অপপ্রচারের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন ব্যবসায়ী আব্দুল হাই ও তুলশী আঢ্য। বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকাল ৩টায় আশাশুনি প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।  

লিখিত ও মৌখিক বক্তব্য রাখেন বুধহাটা গ্রামের মৃত মনিরুদ্দীন সরদারের ছেলে আব্দুল হাই ও মৃত মাধব কুমার আঢ্যর ছেলে তুলশী কুমার আঢ্য। আঃ হাই বলেন, তিনি দীর্ঘদিন ধরে বুধহাটায় সুনামের সঙ্গে অটো রাইস মিল ও চাতাল ব্যবসা পরিচালনা করে আসছেন। পাশাপাশি ১০-১৫ বছর সরকারি কর পরিশোধের মাধ্যমে আশাশুনি খাদ্য গুদামে চাল সরবরাহ করে আসছেন। তিনি বিভিন্ন সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানে সহযোগিতা এবং দরিদ্র মানুষের পাশে থাকার দাবিও করেন। তিনি অভিযোগ করেন, তার সুনাম ক্ষুণ্ন করতে নওয়াপাড়া গ্রামের মৃত এমান আলী গাজীর ছেলে মিজানুর রহমান তার বিরুদ্ধে ‘মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন’ সংবাদ সম্মেলন করেছেন। আমি বুধহাটা গ্রামের মৃত তোফাজ্জেল হোসেনের ছেলে মোতাহার হোসেনের কাছ থেকে ৪০৬৮ নং কবলা দলিলে জমি ক্রয় করেন। সংশ্লিষ্ট খারিজ খতিয়ান ২৩০৫ নং ২৭০৫, ২৭০৬ ও ২৭১০ দাগে ক্রয়কৃত জমির মধ্যে ৫.২৯ শতক জমি মিজানুর রহমান জোরপূর্বক দখল করে রেখেছেন। জমির দখল বুঝে নিতে চাইলে মিজানুর বিভিন্নভাবে তালবাহানা ও ষড়যন্ত্র করতে থাকেন। দখল উদ্ধারে তিনি আদালতে ১৪৫ ধারায় মামলা করেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে পুলিশ নোটিশ জারি করে এবং জমিতে পাকা স্থাপনা নির্মাণে নিষেধাজ্ঞা দেওয়া হয় দাবী করে তার অভিযোগ, আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে মিজানুর রহমান রাতের আঁধারে লোকজন নিয়ে পুনরায় নির্মাণকাজ শুরু করেন। পাকা স্থাপনা নির্মাণে বাধা দিলে তাকে চাঁদাবাজির মামলায় জড়ানোর হুমকি দেওয়া হয় এবং তার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। ১৪৫ ধারার আদেশ অমান্যের অভিযোগে মিজানুর রহমানের বিরুদ্ধে দণ্ডবিধির ১৮৮ ধারায় মামলা হয়েছে বলেও সংবাদ সম্মেলনে দাবি করেন তিনি। এছাড়া জমির কাগজপত্র জাল করে ভুয়া নামজারি ও খাজনা দাখিলা তৈরি করে সোনালী ব্যাংক থেকে ৩০ লাখ টাকা ঋণ নেওয়ার অভিযোগ করেন তিনি। এছাড়া অবঃ সেনাসদস্য ইউনুচ আলীর বসতভিটা ভাঙচুরের ঘটনায়ও মিজানুরের বিরুদ্ধে মামলা হয়েছে বলে লিখিত বক্তব্যে উল্লেখ করা হয়।

তুলশী কুমার আঢ্য বলেন, বুধহাটার মৃত তোফাজ্জেল হোসেনের ছেলে মোশাররফ হোসেনের কাছ থেকে তিনি ১২/২/২০০৮ তাং ৩৯৯ নং দলিলে ৬৭৪ খতিয়ানে ২৭০৬ দাগে ১ শতক বিল্ডিংসহ ১৮ ফুট ২৪ ফুট চোহদ্দীর জমি ক্রয় করি। পাশের দাগ ২৭০৪ ও ২৭০৫ দাগে মিজানুর জমি ক্রয় করেন। তার (তুলশী) সাথে ৩ শতক জমি জমির মালিক মোতাহার এ্যাওয়াজ করা হয়। কিন্তু মিজানুর জোরপূর্বক জমি দখল নিয়ে আর ছাড়ছেনা। ফেরৎ চাইতে গেলে দেশ ছাড়ার হুমকী দিচ্ছে বলে তুলশী আঢ্য অভিযোগ করেন। তারা প্রশাসন ও আইন আদালতের সহযোগিতা কামনা করেন।

আপনার জেলার সংবাদ পড়তে