দিঘলিয়ায় যৌথ অভিযানে বিভিন্ন মামলায় গ্রেফতার ৬

এফএনএস (সৈয়দ জাহিদুজ্জামান; দিঘলিয়া, খুলনা) : | প্রকাশ: ৯ অক্টোবর, ২০২৬, ০৭:৫৪ পিএম
দিঘলিয়ায় যৌথ অভিযানে বিভিন্ন মামলায় গ্রেফতার ৬

খুলনার দিঘলিয়া উপজেলার বিভিন্ন এলাকায় পুলিশের চলমান যৌথ অভিযানে বিভিন্ন মামলার ৬ আসামিকে গ্রেফতার করা হয়েছে। গত বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাতে দিঘলিয়া উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা মাদক, ওয়ারেন্ট ভুক্ত, নাশকতাসহ বিভিন্ন মামলার আসামি বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধীদের আইনের আওতায় আনতে উপজেলার বিভিন্ন এলাকায় এ ধরনের অভিযান অব্যাহত রয়েছে। অভিযানে গ্রেফতার ৬ জনকে সংশ্লিষ্ট মামলায় আইনগত প্রক্রিয়া শেষে আদালতে পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়েছে।

দিঘলিয়া থানা অফিসার ইনচার্জ অরুপ কুমার চৌধরী এ প্রতিবেদককে জানান, গতকালকের অভিযানে মাদক, নাশকতা, ওয়ারেন্ট ভুক্ত আসামীসহ বিভিন্ন মামলার ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে যৌথ অভিযান অব্যাহত থাকবে এবং আরও জোরদার করা হবে।

আপনার জেলার সংবাদ পড়তে