নিকলীতে বীরবিক্রম মতিউর রহমানের ১৫ তম প্রয়াণ দিবস পালিত

এফএনএস (মহিউদ্দিন লিটন; হাওর অঞ্চল, কিশোরগঞ্জ) : | প্রকাশ: ১০ অক্টোবর, ২০২৬, ০৪:০৪ পিএম
নিকলীতে বীরবিক্রম মতিউর রহমানের ১৫ তম প্রয়াণ দিবস পালিত

বীরেরা মৃত্যুবরণ করেন ঠিকই কিন্তু তারা রেখে যান, তাদের বিরত্ব-এই চেতনা কে ধারন করে কিশোরগঞ্জের নিকলীতে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা, বীরবিক্রম মুতিউর রহমানের ১৫ তম প্রয়ান দিব পালিত হয়েছে গত শুক্রবার। এই উপলক্ষে আলোচনা সভাও মিলাত মাহফিল অনুষ্ঠিত হয়েছে নিকলীর ওরিটরিয়ামে। ১৫ বছর আগে ৬ অক্টোবর মৃত্যুবরণ করেন। বীর মুক্তিযোদ্ধা মুর্শিদ আলীর সভাপতিত্বে আলোচনা সভায় কিশোরগঞ্জ-৫, বাজিতপুর নিকলী আসনের সংসদ সদস্য শেখ মুজিবুর রহমান ইকবাল। বীর বিক্রম মতিউর রহমানের দোয়া মাহফিলে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নিকলী উপজেলার বিএনপির সভাপতি এডভোকেট বদরুল মোমেন মিঠু, সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম তালুদার, শিল্পপতি হাজী মাসুদ মিয়া, জেলা জজ আদালতের এ পি পি ও বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মানিক মিয়া, মুক্তিযোদ্ধা কমান্ডার কফিল উদ্দিন, মুক্তিযোদ্ধার কমান্ড কাউন্সিলর আহ্বয়ক বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক আবির, নিকলী মুক্তিযোদ্ধা আদর্শ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ দীপক কুমার বিশ্বাস এবং নিকলী। সংসদ সদস্য শেখ মুজিবুর রহমান ইকবাল বলেন বীরদের কোনো মৃত্যু নেই। তারা আদর্শবান মানুষ এবং নিকলী উপজেলার বিএনপির আজীবন সভাপতি। তার মানবিক গুণাবলী ও আদর্শের কথা অনেকেই তুলে ধরেছেন। তিনি ছিলেন এলাকার মানুষের শ্রদ্ধার ও ভালোবাসার অন্যন্যা ব্যক্তিত্ব। 

আপনার জেলার সংবাদ পড়তে