শেরপুরে ইসলামী শ্রমনীতির বাস্তবায়নে শ্রমিক সমাবেশ

এফএনএস (শাকিল আহমেদ শাহরিয়ার; শেরপুর) : | প্রকাশ: ১০ অক্টোবর, ২০২৬, ০৪:১৭ পিএম
শেরপুরে ইসলামী শ্রমনীতির বাস্তবায়নে শ্রমিক সমাবেশ

"শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামী শ্রমনীতির বাস্তবায়ন অনিবার্য"-এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন শেরপুর জেলা শাখার উদ্যোগে এক 'শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৯ অক্টোবর)  সকালে শেরপুর সদরের বাজিতখিলা আমির আলী উচ্চ বিদ্যালয়ে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে  প্রধান অতিথি  ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি এডভোকেট আতিকুর রহমান।  বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, শেরপুর জেলা শাখার উপদেষ্টা ও শেরপুর সদর ১ আসনের সংসদ সদস্য হাফেজ রাশেদুল ইসলাম এমপি,বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারশেনের সাধারণ সম্পাদক লষ্কর মো. তসলিম , ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, শেরপুর জেলা শাখার প্রধান উপদেষ্টা,মাওলানা মো. হাফিজুর রহমান। সভাপতিত্ব করেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন শেরপুর জেলা শাখার সভাপতি মো. আব্দুল মতিন।  সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষিও মৎসজীবি শ্রমিক ইউনিয়নের জেলা শাখার সভাপতি মো. রেজাউল করিম জাহাঙ্গীর, সেক্রেটারি রেদুয়ান ইসলাম সহ সংগঠনের নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় ইসলামী শ্রমনীতি বাস্তবায়নের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন।  এসময় সংগঠনের জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ কর্মীরা উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে