ঠাকুরগাঁয়ের রাণীশংকৈল উপজেলা পরিষদ হল রুমে ১০অক্টোবর শনিবার উপজেলা প্রশাসনও সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষে মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের দুইদিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করা হয়।এ সময় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে ঠাকুরগাঁও জেলা প্রশাসক রফিকুল হক বলেন, আপনাদের এ কাজটা খুব অল্পদিনের কাজ, এ ট্রেনিংটা নেন এরপর কোন একটা ইন্টারভিউতে গেলে সুন্দর করতে পারবেন।
তিনি আরো বলেন আমি যে কাজটা করব সবচেয়ে আন্তরিকতার সহিত করব তাহলে আমাকে কেউ ঠেকাতে পারবেনা। আমি এ জেলায় এসে দেখেছি ১৭বছরে তুলনা মুলক উন্নয়ন কম হয়েছে, এ এলাকার মানুষ সৌখিন ছিল, প্রাচীনতম মসজিদ মন্দির গুলো দেখলেই বুঝা যায়। এ অঞ্চলে তেমন একটি প্রাকৃতিক দুর্যোগ নেই। এরপরও ৮০% বিয়ে হয় বাল্য বিবাহ এবং যৌতুকদিয়ে। আত্মহত্যা প্রতিদিনই কম বেশি হচ্ছে এটি চিহ্নিত করতে হবে। এসময় উপস্থিত ছিলেন পুলিশ পরিদর্শক রফিকুল ইসলাম (তদন্ত) সমাজ সেবা কর্মকর্তা আব্দুর রহিম।