টাঙ্গাইলে আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে উদ্যাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১১ অক্টোবর) সকালে টাঙ্গাইল সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন টাঙ্গাইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন মিয়া। মতবিনিময় সভায় আরও বক্তব্য দেন সদর সার্কেলে অতিরিক্ত পুলিশ সুপার মাহবুব রেজওয়ান সিদ্দিকী, সহকারী কমিশার (ভূমি) সাহেল আহমেদ, শ্রী শ্রী কালীবাড়ীর প্রধান উপদেষ্টা ও হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সাবেক ট্রাস্টি শ্যামল হোড়, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী, বাংলাদেশ পল্লী বিদ্যুৎ সমিতির ডেপুটি জেনারেল ম্যানেজার (কারিগরি) মোঃ আল মামুন, টাঙ্গাইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার এস এম হুমায়ুন কার্ণায়েন, সদর থানার ওসি (তদন্ত) ভীক্টর ব্যানার্জি, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ একরামুল হক, বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ টাঙ্গাইল জেলার ভারপ্রাপ্ত সভাপতি চিত্তরঞ্জন সরকার, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বিমল কুমার চন্দ্র, বাংলাদেশ পূজা উদ্যাপন ফ্রন্ট সদর উপজেলার সভাপতি স্বপন পাল, সাধারণ সম্পাদক উজ্জ্বল ধর, সাংগঠনিক সম্পাদক মনোরঞ্জন ধর, শ্রী শ্রী কালীবাড়ীর উপদেষ্টা সহকারী কমাণ্ডার বীর মুক্তিযোদ্ধা মনিন্দ্র মোহন ঘোষ, ছোট কালিবাড়ীর সভাপতি সুভাষ চন্দ্র সরকার, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট পৌর শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক প্রভাত কুমার ধর, পূজা উদযাপন ফ্রন্ট নেতা উদয় লাল গৌড়, বাসাইল পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি হরিমোহন সরকার, শিবপুর উত্তর পাড়া পূজা মণ্ডপের সভাপতি, বাংলাদেশ জাতীয় হিন্দু যুব মহাজোট টাঙ্গাইল জেলা শাখার যুগ্ম আহ্বায়ক তনয় বিশ্বাস প্রমুখ।
সভায় আসন্ন দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে আলোচনা করা হয়।
সভায় প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি, জনপ্রতিনিধি এবং সনাতন ধর্মাবলম্বী নেতারা উপস্থিত ছিলেন।