শেরপুরের শ্রীবরদী উপজেলা সামাজিক বনায়ন নার্সারি ও প্রশিক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা, ময়মনসিংহ বন বিভাগের ডেপুটি রেঞ্জ কর্মকর্তা ও বকশীগঞ্জ উপজেলার গোয়ালগাঁও পশ্চিম পাড়া নিবাসী মরহুম সিদ্দিক ডিলারের বড় ছেলে আব্দুর রাজ্জাক ইন্তেকাল করেছেন (ইন্নাৃৃ.. রাজিউন)। তিনি রোববার (১১অক্টোবর) দুপুর ১২ টায় ঢাকার এভার কেয়ার হসপিটালে ইন্তেকাল করেন । মৃত্যুকালে তিনি স্ত্রী, সন্তান, সহকর্মীসহ অনেক গুণগ্রাহি রেখে গেছেন। তিনি কিডনি ও হার্ট স্টোক জনিত কারণে এভার কেয়ার হাসপাতালে ভর্তি ছিলেন।
রোববার রাত দশটায় বকশীগঞ্জের গোয়ালগাঁও পশ্চিম পাড়া গ্রামের নিজ বাড়িতে জানাজার নামাজ শেষে তাকে তার পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
বর্ণাঢ্য কর্মজীবনে তিনি ময়মনসিংহ বন বিভাগের বালিজুরি সদরবিট, ডুমুরতলা বিট, রাংটিয়ার গজনি বিট, মধুটিলার বাত কুচিসহ বন বিভাগের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিটের ফরেস্ট কর্মকর্তা। সহকারী বন সংরক্ষক কার্যালয় শেরপুর, সামাজিক বনায়ন নার্সারি ও প্রশিক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা সহ গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গে জড়িত ছিলেন । উদ্ভিদ প্রকৃতি ও বৃক্ষ প্রেমী হিসেবে তিনি পরিচিত ছিলেন ।
তার মৃত্যুতে ময়মনসিংহ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা কাজী মুহাম্মদ নুরুল করিম, বাংলাদেশ ফরেস্ট রেঞ্জার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি মো সুমন মিয়া, সাধারণ সম্পাদক মো মাহমুদুল হাসান রাসেল, বালিজুরি রেন্জের ফরেস্ট কর্মকর্তা রাতুল সাহা রানা, মধুটিলা রেঞ্জ কর্মকর্তা আব্দুল করিম, শেরপুরের পরিবেশ ও প্রকৃতি প্রেমী মুগনিউর রহমান মনি, শ্রীবরদী উপজেলা অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক মোশারফ হোসেন সাগর, শ্রীবরদী প্রেসক্লাব সাধারণ সম্পাদক তারেক মুহম্মদ আব্দুল্লাহ রানা, পরিবেশ কর্মী এজেড রুমান ও আসাদুজ্জামান প্রিন্স গভীর শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।