কুড়িগ্রামের চর রাজিবপুরে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ১৬ পিস ইয়াবা ট্যাবলেট ও ২৫ গ্রাম গাঁজাসহ দুইজনকে গ্রেফতার করেছে চর রাজিবপুর থানা পুলিশ। চর রাজিবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহীনুর আলমের নেতৃত্বে কিউআরটি (ছজঞ) টিম থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে রোববার গভীর রাতে কারিগরপাড়া এলাকা থেকে মোঃ সাইফুল ইসলাম (৪৬) ও মোঃ হৃদয় হাসান মুক্তা (১৯)-কে গ্রেফতার করে। এ সময় সাইফুল ইসলামের কাছ থেকে ১৬ পিস ইয়াবা ট্যাবলেট এবং হৃদয় হাসান মুক্তার কাছ থেকে ২৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
সহকারী পুলিশ সুপার, রৌমারী সার্কেল বলেন, “মাদক নির্মূলে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। মাদক কারবারের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে।" গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। সোমবার সকালে তাদেরকে কুড়িগ্রাম জেলা হাজতে প্রেরণ করা হয়েছে।