বাজিতপুর ও কুলিয়ারচরে জাতীয় শিশু কন্যা দিবসের আলোচনা সভা

এফএনএস (মহিউদ্দিন লিটন; হাওর অঞ্চল, কিশোরগঞ্জ) : | প্রকাশ: ১২ অক্টোবর, ২০২৬, ০৩:৩৪ পিএম
বাজিতপুর ও কুলিয়ারচরে জাতীয় শিশু কন্যা দিবসের আলোচনা সভা

কিশোরগঞ্জের বাজিতপুর ও কুলিয়ারচরে জাতীয় শিশু কন্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এদিকে বাজিতপুর উপজেলা হল মিলনায়তনে মহিলা বিষয়ক অধিদপ্তরের অধীনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: জালাল উদ্দিন। এই বিষয়ে বিভিন্ন আলোচকরা বলেন, শিশু এবং কন্যাদেরকে সুযত্নে রাখার আহ্বান জানান। এদিকে কুলিয়ারচর উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাফফাত আরা সাঈদের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থী, উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। 

আপনার জেলার সংবাদ পড়তে