শরণখোলায়

ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহে অবহিতকরণে সংবাদ সম্মেলন

এফএনএস (সাবেরা ঝর্ণা; শরণখোলা, বাগেরহাট) : | প্রকাশ: ১৩ অক্টোবর, ২০২৬, ০২:৩৬ পিএম
ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহে অবহিতকরণে সংবাদ সম্মেলন

দেশব্যাপী ফ্যামিলি কার্ড কার্যক্রমের  তথ্য সংগ্রহ বিষয় অবহিতকরণ সভা উপলক্ষে শরণখোলায় সংবাদ  সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।  সোমবার (১২  অক্টোবর) বিকেলে শরণখোলা উপজেলা পরিষদ মিলনায়তন উপজেলা সমাজসেবা কার্যালয়ের  উদ্যোগে এ সংবাদ সম্মেলনের  আয়োজন করা হয়। সভায়  ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহের গুরুত্বপূর্ণ  বিষয়গুলো  নিয়ে আলোচনা করেন শরণখোলা  উপজেলা নির্বাহী অফিসার মোঃ রেজোয়ান ইফতেকার। এ সময় উপস্থিত ছিলেন শরণখোলা  উপজেলা বিএনপির সভাপতি মোঃ আনোয়ার হোসেন পঞ্চায়েত, সাধারণ সম্পাদক বেল্লাল হোসেন  মিলন,  সমাজ সেবা কর্মকর্তা আব্দুল্লাহ আল ফয়সাল, শরণখোলা প্রেস ক্লাবের  সভাপতি শেখ মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক মো: আনোয়ার হোসেন, সাবেক সম্পাদক মহিদুল ইসলাম ও আব্দুল মালেক রেজাসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ। এছাড়া উপস্থিত ছিলেন ফ্যামিলি কার্ড কার্যক্রমে তথ্য সংগ্রহকারী  হিসেবে নিয়োগ প্রাপ্ত সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারীগণ। প্রেস কনফারেন্সে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ ও বিষয়গুলো তুলে ধরে জানানো হয়, প্রথম পর্যায়ে  শরণখোলা  উপজেলার ধানসাগর, রায়েন্দা ও সাউথখালী ইউনিয়নের ১ নং ওয়ার্ডের তথ্য সংগ্রহের কাজ শুরু করা হবে। 

উপজেলা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন পঞ্চায়েত ও সাধারণ সম্পাদক বেল্লাল হোসেন মিলন  বর্তমান সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের দেশব্যাপী আলোচিত স্বাবলম্বী পরিবার গড়ার প্রতিশ্রুতি ফ্যামিলি কার্ড প্রদানের  এ কর্মসূচি সঠিক ও সফল ভাবে বাস্তবায়নে  সহযোগিতা করার জন্য সকলের প্রতি আহ্বান জানান।

আপনার জেলার সংবাদ পড়তে