কলাপাড়ায়

মৎস্যজীবীদের নিবন্ধন ও তালিকা হালনাগাদ বিষয়ক আলোচনা সভা

এফএনএস (মিলন কর্মকার রাজু; কলাপাড়া, পটুয়াখালী) : | প্রকাশ: ১৩ অক্টোবর, ২০২৬, ০৩:১৫ পিএম
মৎস্যজীবীদের নিবন্ধন ও তালিকা হালনাগাদ বিষয়ক আলোচনা সভা

পটুয়াখালীর কলাপাড়ায় প্রকৃত মৎস্যজীবীদের নিবন্ধন ও তালিকা হালনাগাদকরণ বিষয়ক   আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।  মঙ্গলবার দুপুর ১২ টায় বেসরকারী উন্নয়ন সংস্থা উত্তরণ’র উদ্যেগে ফিশনেট প্রকল্পের আওতায় কলাপাড়া উপজেলায় মৎস্যঝীবী উন্নয়ন ফেডারেশন এবং বহু-অংশীজনীয় মৎস্যজীবী নেটওয়ার্ক এর  উদ্যোগে এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জহিরুন্নবী।  উত্তরণ ফিসনেট প্রকল্পের এরিয়া ম্যানেজার মো. আবু ইমরানের সঞ্চলনায় সভায় সভায় প্রকল্পের লক্ষ্য, উদ্দেশ্য এবং কার্যক্রম সম্পর্কে বিস্তারিত উপস্থাপনা করেন ফিসনেট প্রকল্পের এ্যাডভোকেসি অফিসার মো. মিজানুর রহমান। সভায় প্রধান অতিথি সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. জহিরুন্নবী বলেন, জেলে তালিকা হালনাগাদ নতুনভাবে শীঘ্রই গ্রহন করা হবে। ইউনিয়ন ভিত্তিক এ কার্যক্রম গ্রহন করা হবে। প্রকৃত মৎস্যজীবী যারা এখনও রেজিষ্ট্রেশনের আওতায় আসেনি তাদের তালিকায় অন্তভূক্ত করা হবে। ওসান গ্রান্টস প্রোগ্রাম এবং ইউকে ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের আর্থিক সহেযোগীতায় সভায় সরকারি কর্মকর্তা, মৎস্যঝীবী উন্নয়ন ফেডারেশন এবং বহু-অংশীজনীয় মৎস্যজীবী নেটওয়ার্ক এর প্রতিনিধি, সাংবাদিক, জেলে রেজিস্ট্রেশন বিহীন প্রকৃত মৎস্যজীবীরা উপস্থিত ছিলেন।