হাকিমপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

ভূমিকম্প ও অগ্নিকাণ্ড মোকাবিলায় মহড়া, সচেতনতা বৃদ্ধিতে গুরুত্ব

এফএনএস (মোস্তাফিজার রহমান মিলন; হিলি, দিনাজপুর) : | প্রকাশ: ১৩ অক্টোবর, ২০২৬, ০৩:৩৫ পিএম
ভূমিকম্প ও অগ্নিকাণ্ড মোকাবিলায় মহড়া, সচেতনতা বৃদ্ধিতে গুরুত্ব

‘ঘর থেকেই শুরু করি-দুর্যোগ সহনশীল দেশ গড়ি’ প্রতিপাদ্য সামনে রেখে দিনাজপুরের হাকিমপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ পালিত হয়েছে।  দিবসটি উপলক্ষে ১৩ অক্টোবর উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে বর্ণাঢ্য র‌্যালি, ভূমিকম্প ও অগ্নিকাণ্ডবিষয়ক মহড়া এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সকাল ১০টায় উপজেলা পরিষদ কার্যালয় থেকে র‌্যালিটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি, ভূমিকম্পের সময় করণীয় এবং অগ্নিকাণ্ড প্রতিরোধ ও নির্বাপণের বিভিন্ন কৌশল তুলে ধরে মহড়া অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জজ মিত্র চাকমা। তিনি দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে আগাম প্রস্তুতি, জনসচেতনতা বৃদ্ধি এবং জরুরি পরিস্থিতিতে করণীয় সম্পর্কে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।

বক্তারা বলেন, দুর্যোগ মোকাবিলায় শুধু সরকারি উদ্যোগ যথেষ্ট নয়; পরিবার থেকে শুরু করে সমাজের প্রতিটি স্তরে সচেতনতা ও প্রস্তুতি নিশ্চিত করতে হবে। সম্মিলিত উদ্যোগের মাধ্যমে জানমালের ক্ষয়ক্ষতি কমিয়ে একটি দুর্যোগসহনশীল বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।

আপনার জেলার সংবাদ পড়তে