সুন্দরবন আদিবাসী মুন্ডা সংস্থা ( সামস) ও কপোতাক্ষ মুন্ডা দলিত মহিলা সমবায় সমিতি লিমিটেডের উদ্যোগে সোসিয় ইকোনোমিক এন্ড ইনভাইরনমেন্টাল ডেভেলপমেন্ট ফর ইন্ডিজেনাস কমিউনিটি ইন দি সুন্দরবন কোষ্টাল রিজিয়ন (সিড) প্রকল্পের প্রকল্প অবহিতকরন সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এই অবহিতকরন সভা অনুষ্ঠিত হয়। ১ বছর মেয়াদী এই প্রকল্পটি কয়রা ও শ্যামনগরে বাস্তবায়নের করা হচ্ছে। কয়রা মহিলা ও শিশু সংগঠনের নির্বাহী পরিচালক মুর্শিদা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল্লাহ আল বাকী। এটি সঞ্চলনা করেন সামসের নির্বাহী পরিচালক কৃঞ্চপদ মুন্ডা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি অফিসার তীলক কুমার ঘোষ ও উপজেলা মহিলা বিষয়ক অফিসার রেশমা আক্তার। এ উপলক্ষে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন ইউপি সদস্য আবু হাসান, শেখ সিরাজুল ইসলাম, মিতা রানী মন্ডল, পাথরখালী মিলনী যুব সংঘের সভাপতি অভিজিৎ মহলদার, সামসের অসিত মুন্ডা, কেএমডিএমএসএসের নির্বাহী পরিচালক সুমিত্রা মুন্ডা প্রমুখ। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, এনজিও প্রতিনিধি, সুশীল সমাজের লোকজন সহ বিভিন্ন শ্রেনী পেশার লোকজন উপস্থিত ছিলেন।