‘ঘর থেকে শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি, প্রতিপাদ্যে যশোরের অভয়নগর উপজেলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ চত্বরে র্যালি, আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ সালাউদ্দীন দিপু। উপস্থিত ছিলেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অঞ্জন কুন্ডু, নওয়াপাড়া পৌরসভার নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাজ কুমার পাল, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শহিদুল ইসলাম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বিশ্বজিৎ সাহা, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি এস এম মুজিবর রহমান, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আশরাফ হোসেন প্রিন্স, বিআরডিবি কর্মকর্তা দেবাশীষ দাশ, নওয়াপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শরিফুল ইসলাম, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ ফায়ার সার্ভিসের একটি চৌকস দল।
র্যালি ও আলোচনা সভা শেষে উপজেলা পরিষদ চত্বরে ফায়ার সার্ভিস সদস্যদের অংশগ্রহণে দুর্যোগ মোকাবেলায় সচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত হয়।