হুইপ মোঃ আখতারুজ্জামান মিয়া এমপি

সকলকে দূর্যোগ পরিস্থিতি সামাল দেয়ার বিষয়ে জ্ঞান অর্জন করতে হবে

এফএনএস (মোরশেদ-উল-আলম; চিরিরবন্দর, দিনাজপুর) : | প্রকাশ: ১৩ অক্টোবর, ২০২৬, ০৫:৫৪ পিএম
সকলকে দূর্যোগ পরিস্থিতি সামাল দেয়ার বিষয়ে জ্ঞান অর্জন করতে হবে

জাতীয় সংসদের জাতীয় হুইপ ও বস্ত্র পাট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোঃ আখতারুজ্জামান মিয়া এমপি বলেছেন, দূর্যোগ বলে কয়ে আসেনা। সকলকে দূর্যোগ পরিস্থিতি সামাল দেয়ার বিষয়ে জ্ঞান অর্জন করতে হবে। সকলকে এ জ্ঞান অর্জন করে পরিস্থিতি মোকাবেলার জন্য প্রস্তুত থাকতে হবে। গতকাল ১৩ অক্টোবর মঙ্গলবার বেলা ১১ টায় উপজেলা চত্বরে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস উপলক্ষ্যে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।  উপজেলা নির্বাহী অফিসার ফাতেহা তুজ জোহরার সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে সহকারি কমিশনার (ভূমি) শাহানা আফরোজ, থানার অফিসার ইনচার্জ মাহমুদুন নবী, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ মোয়াজ্জেম হোসেন, ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের স্টেশন মাষ্টার দেবব্রত সরকার ও স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সফিউল ইসলাম। এসময় সকল কর্মকর্তা, ইউপি চেয়ারম্যানসহ রাজনৈতিক নেতৃবৃন্দ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে