সিলেট সীমান্তে অর্ধ কোটি টাকার চোরাচালান আটক

এফএনএস (এইচ এম শহীদুল ইসলাম; সিলেট) : | প্রকাশ: ১৩ অক্টোবর, ২০২৬, ০৬:০৩ পিএম
সিলেট সীমান্তে অর্ধ কোটি টাকার চোরাচালান আটক

সিলেট সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৪৯ লাখ ৩৩ হাজার টাকা মূল্যের চোরাচালানি মালামাল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)। মঙ্গলবার (১৩ অক্টোবর ২০২৬) গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়নের দায়িত্বাধীন সীমান্তবর্তী বাংলাবাজার, তামাবিল, কালাইরাগ, প্রতাপপুর, সোনালীচেলা, কালাসাদেক, বিছনাকান্দি, দমদমিয়া, সোনারহাট ও সংগ্রাম বিওপি এলাকায় পৃথক চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করা হয়।  অভিযানে ভারত থেকে চোরাচালানের মাধ্যমে আনা গরু, টমেটো, জিরা, বিভিন্ন ধরনের ফল, মহিষ, কম্বল, সোয়েটার, সাবান, চকলেট, বাসমতি চাল, ফুচকা ও জুস জব্দ করা হয়। এ ছাড়া বাংলাদেশ থেকে পাচারের সময় বাংলাদেশি শিং মাছ এবং অবৈধ বালু-পাথর বহনকারী বাংলাদেশি বারকী নৌকাও আটক করা হয়।

বিজিবি জানায়, আটক করা এসব চোরাচালানি মালামালের আনুমানিক সিজার মূল্য ৪৯ লাখ ৩৩ হাজার টাকা। সীমান্তে চোরাচালান প্রতিরোধ ও নিরাপত্তা জোরদারে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

আপনার জেলার সংবাদ পড়তে