মেহেরপুরের মুজিবনগরে সেলাই মেশিন, সিলিং ফ্যান, টিউবওয়েল ও গাছের চারা বিতরণ করা হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) সকাল ১১টায় মুজিবনগর উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে২০২৫২৬ অর্থবছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আওতায় অসহায় ও উপকারভোগীদের মাঝে এ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য মোঃ তাজউদ্দিন খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা রুপায়ন দেব।
এ সময় মুজিবনগর উপজেলা প্রকৌশলী এমদাদুল হক, উপজেলা শিক্ষা কর্মকর্তা হাফিজুর রহমান, মুজিবনগর উপজেলা জামায়াতের আমির মাওলানা খান জাহান আলী, উপজেলার জামায়াতের সেক্রেটারি খাইরুল বাশার, জেলা জামায়াতের সেক্রেটারি ইকবাল হোসেন,মুজিবনগর প্রেসক্লাবের সভাপতি মুন্সি ওমর ফারুক প্রিন্স ও মুজিবনগর উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ফজলুল হক গাজী প্রমুখ। অনুষ্ঠান শেষে এডিপির আওতায় মোট ৩২টি সেলাই মেশিন, ৬০টি সিলিং ফ্যান, ৩০টি টিউবওয়েল এবং ১ হাজার ৫০০টি গাছের চারা বিতরণ করা হয়।