জামালপুরের মেলান্দহে উমির উদ্দিন পাইলট স্কুল মাঠে ৫ দিনের কাব ক্যাম্পুরি ১৪ অক্টোবর বিকেল ৫টা থেকে শুরু হয়েছে। মেলান্দহ স্কাউটস সভাপতি-ইউএনও জিন্নাতুল আরা কাব ক্যাম্পের শুভ উদ্ধোধন করেন।
মাধ্যমিক শিক্ষা অফিসার আজাদুর রহমান ভূইয়া, স্কাটস সাবেক কমিশনার ও নাংলা ইউপি চেয়ারম্যান আলহাজ কিসমত পাশা, মেলান্দহ স্কাউটস’র কমিশনার মোহন তালুকদার, সহকারি কমিশনার মোরশেদুল আলম, সম্পাদক কফিল উদ্দিন মোল্লা, স্কাউটস লিডার মিজানুর রহমান, মাহমুদপুর আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক মঞ্জুরুল হক, বাঘাডোবা স্কুলের শিক্ষক মঈন উদ্দিনসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ এসময় উপস্থিত ছিলেন।