চট্টগ্রামের হাটহাজারীতে সমবায়ীদের দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষন কর্মশালা গতকাল বুধবার উদ্বোধন করা হয়েছে। বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড হাটহাজারী এই প্রশিক্ষনের আয়োজন করেন। উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির সভাপতির কার্যালয়ে আয়োজিত প্রশিক্ষনের ভার্চুয়ালী উদ্বোধন করেন পরিচালক প্রশিক্ষন (যুগ্ম সচিব) নাদিয়া হায়দার। প্রধান অতিথি ছিলেন যুগ্ম পরিচালক (চট্টগ্রাম বিভাগ) মোঃ মোরশেদ আলম। পল্লী উন্নয়ন বোর্ড চট্টগ্রামের উপ- পরিচালক মোশাররফ হোসেন এর সভাপতিত্ব সমবায়ীদের প্রশিক্ষন প্রদান করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ শওকত আলী ও উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ নাসির উদ্দীন। প্রশিক্ষনে শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ এর সভাপতি সাংবাদিক কেশব কুমার বড়ুয়া।
প্রশিক্ষনে দেশের সমবায় কার্যক্রমকে এগিয়ে নিতে সমবায় সমিতির সদস্য / দলের সদস্যদের যোগ্য হিসাবে গড়ে তোলার উপর গুরুত্ব আরোপ করা হয় । তাদের দক্ষতা বুদ্ধি করে কৃষি, গবাদি পশু লালন পালন ও মৎস্য চাষের বিষয়ে ধারনা প্রদান করে উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার মাধ্যমে দেশে আমিষ ও পুস্টির চাহিদা পুরনে সহযোগী হিসেবে কাজ করার উপযোগী হিসেবে গড়ে তোলার বিকল্প নেই। দেশের বেশির ভাগ মানুষ গ্রামে বসবাস করে। গ্রামীন জনগোষ্ঠীর অর্থনীতির চাকা শক্তিশালী করতে পারলে দেশের প্রকৃত উন্নয়ন সাধিত হবে। বর্তমান সরকার পল্লী উন্নয়ন বোর্ডের কার্যক্রমকে গতিশীল করতে এবার প্রথমবারের মত পল্লী উন্নয়ন দিবস পালন শুরু করেছে।