বিরলের ধুকুরঝাড়ী (পিপল্যা) সার্বজনীন দুর্গাপূজা মন্ডপে শারদীয় উৎসবের শুভ উদ্বোধন করেছেন দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনের জাতীয় সংসদ সদস্য এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক।
বুধবার সন্ধ্যায় মন্ডপ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে মন্দিরের সভাপতি সূধীর চন্দ্র রায় এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ রেজাউল ইসলাম, অফিসার ইনচার্জ মোঃ আল এমরান প্রমূখ। এসময় উপজেলা বিএনপির প্রচার সম্পাদক এম আক্কাস আলী, ধুকুরঝাড়ী উচ্চ বিদ্যালয়ের সভাপতি জিয়াউল হুদা চৌধুরী, প্রধান শিক্ষক বিমল চন্দ্র দাস, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট এর আহ্বায়ক দিনেশ চন্দ্র রায়, উপজেলা কৃষকদলের সভাপতি বেলাল হোসেন, স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক (ভারপ্রাপ্ত) আসাদুল ইসলাম, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোমিনুর ইসলাম, উপজেলা যুবদলের সদস্য তরিকুল ইসলাম প্রমূখ উপস্থিত ছিলেন। শারদীয় উৎসবের শুভ উদ্বোধন শেষে প্রধান অতিথি ধামইর ইউনিয়নের ১০ টি পূজা মন্ডপের সভাপতি/সম্পাদকদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করেন।